| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ায় প্রশাসনিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

পটিয়ায় প্রশাসনিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় প্রশাসনিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ মহাসড়কে সিএনজি এবং তিন চাকার যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার নির্বাহী আদেশ জারির করার পর থেকে পটিয়ার অভ্যন্তরীণ রোডগুলোতে সিএনজি চলাচলে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রায় প্রতিদিন যাত্রীদের সাথে কম-বেশী বাড়াবাড়ি থেকে শুরু করে মারামারি অব্যাহত রয়েছে।

অপরদিকে সিএনজি কর্তৃপক্ষ যাত্রীদের দূর্ভোগে ফেলার পরিকল্পনা নিয়ে সিএনজি ধর্মঘট থেকে শুরু করে অভ্যন্তরীণ বিভিন্ন এলাকার সার্ভিস বন্ধ রাখে। এ সমস্যা লাঘবে এলাকার প্রতিনিধিদের নিয়ে পটিয়া অটো-টেম্পো, টেক্সী, মাহেন্দ্র, রাবি, টাটা এইচ পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি কার্যালয়ে ভাড়া বাড়ানোর জন্য এক পরামর্শ সভা করে এরপর গত ২২ শে আগষ্ট আলমদার পাড়া টেম্পো স্টেশনে, স্থানীয় যাত্রীদের নিয়ে এক পরামর্শ সভা করে, এতেও কোন সুরাহা হয় নি।

পটিয়ায় প্রশাসনিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram


সর্বশেষ আজ থেকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, এসপি সার্কেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জ্ঞাতসারে পটিয়া সদর হতে মূরালী ঘাট ও ছনহরা রোড়ের ভাড়া পুনঃ নির্ধারণ করা হয়েছে বলা হয় মর্মে এক নোটিশ জারী করে সিএনজি-টেম্পো সমিতি। এতে পটিয়া সদর হতে ধাউরডেঙ্গা রাস্তার মাথা মুরালী ২০/-, চাটরা ও বরিয়া স্কুল ১৮/- ভাটিখাইন স্কুল ও আলমদার পাড়া ১৩/-, ভাটিখাইন ব্রীজ ১০/-, উত্তর ও দক্ষিণ ছনহরা ২০/- নির্ধারণ করে এবং সে পরিমাণে ভাড়া আজ সকাল থেকে আদায় করা শুরু করেছে সিএনজি-টেম্পোগুলো। 

এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ইউএনও বরাবর অভিযোগ করেন। ইউএনও এলাকাবাসীদের সান্ত্বনা দেন এবং এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগযোগ করা হলে তিনি জানান, ‘থানা কর্তৃপক্ষের ভাড়া বাড়ানোর কোন এখতিয়ার নেই। তাছাড়া প্রশাসনিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে যদি ভাড়া আদায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভাড়া বাড়ানোর ব্যাপারে ভাটিখাইন, আলমদার পাড়া, চাটরা, ধাউরডেঙ্গা, মুরালী, ছনহরার বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে তারা জানান, ‘ভাড়া বাড়ানোর বিষয়টি সম্পুর্ণ অযৌক্তিক আর তা যদি করতে হয় তাহলে এলাকাবাসীর সাথে মতবিনিময় সাপেক্ষে করতে হবে। এখানে প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কাম্য নয়।’

এ বিষয়ে শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি নুরুল আলমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ভয়েস অব পটিয়া’কে জানান, ‘ভাড়া বাড়ানোর বিষয়টি সম্পর্কে প্রশাসনিক কর্মকর্তারা অবগত আছেন।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...