![]() |
| পটিয়ায় সড়ক দূর্ঘটনায় ১০ যাত্রী আহত |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়ায় পুনরায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌঁনে ১২টার সময় উপজেলার নয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বান্দরবান মুখী পূরবী চেয়ারকোচের (ঢাকা মেট্রো ব-১১-২০৪৭০) সাথে পটিয়া নয়াহাট এলাকায় চট্টগ্রাম মুখী টেম্পোর (চট্টমেট্রো প-০৫-১৮৫৯) মধ্যকার মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হন।
আহতরা হলেন, বৈশাখী চৌধুরী (১৩), কৃষ্ণ চৌধুরী (৪৫), নুরুল ইসলাম (৫৫), রবিউল আলম (২৫), ফাহিমা আকতার (১৫), আজিজুর রহমান (১০), শিরু আকতার (১৯), নূর ইসলাম (৫০), মুক্তা (২৫), শিবাস (২৬)।
আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফাহিমা আকতার ও মুক্তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ হারুন বিষয়টি নিশ্চিত করে ভয়েস অব পটিয়া’কে বলেন, ‘দুর্ঘটনার পর খবর পেয়ে চেয়ারকোচসহ টেম্পোটি আটক করা হয়েছে।’

মন্তব্য করুন