![]() |
| জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই পবিত্র ঈদ-উল-আযহা |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই রবিবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আযহা তথা কুরবানীর ঈদ।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার বলেন, পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরী ১৪৪৩ সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।
এর ফলে আগামীকাল শুক্রবার (০১ জুলাই) থেকে পবিত্র জিলহজ্ব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১০ জুলাই (১০ জিলহজ্ব) সারাদেশে পবিত্র ঈদ-উল-আযহা তথা কুরবানীর ঈদ পালিত হবে।

মন্তব্য করুন