| | পটিয়ার তাপমাত্রা: --°C
আন্তর্জাতিক

মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেলো দেশীয় করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স

মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেলো দেশে উদ্ভাবিত করোনার ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’; করোনা; করোনা ভাইরাস; করোনা ভ্যাকসিন; কোভিড-১৯; Covid-19; Covid; Corona; Vaccine
মানবদেহে ট্রায়ালের অনুমোদন পেলো দেশে উদ্ভাবিত করোনার ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ প্রাণীদেহে সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হওয়ায় এবার দেশীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) এ অনুমোদন দেয়া হয়।

সম্প্রতি বানরের দেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পর ভ্যাকসিনটির কার্যকরীতার ফলাফল সংক্রান্ত এক প্রতিবেদন বিএমআরসিতে জমা দেয় প্রতিষ্ঠানটি। প্রাথমিক ফলাফলে এই ভ্যাকসিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার ১১টি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকরী বলে দাবি করেছে ভ্যাকসিনটির উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

গ্লোব বায়োটেক জানায়, ‘বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় বানরের উপর ট্রায়ালে 'বঙ্গভ্যাক্স' সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হওয়ায় আমরা খুবই আশাবাদী যে 'বঙ্গভ্যাক্স' মানবদেহেও অনুরুপভাবে কাজ করবে।’ 

চলতি বছরের ১৭ জানুয়ারী বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে প্রটোকল জমা দেয় গ্লোব বায়োটেক। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী ১৭ ফেব্রুয়ারী সংশোধিত প্রটোকল জমা দেওয়া হয়। গত ২২ জুন বিএমআরসি বানর বা শিম্পাঞ্জির দেহে ক্লিনিক্যাল ট্রায়াল করার শর্তে মানবদেহে বঙ্গভ্যাক্সের ট্রায়াল চালানোর অনুমতি প্রদান করে। ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর। 

উল্লেখ্য, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকাভুক্ত বাংলাদেশী এ প্রতিষ্ঠানটির ৩টি ভ্যাকসিন ইঁদুরের উপর সফল পরীক্ষা চালানোর পর এই ভ্যাকসিনটি কার্যকর ও সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছিলো গ্লোব বায়োটেক।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...