| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলা, স্কুল ছাত্রীসহ ৬ জন গুরুতর আহত

পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলা, স্কুল ছাত্রীসহ ৬ জন গুরুতর আহত; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলা, স্কুল ছাত্রীসহ ৬ জন গুরুতর আহত

ভয়েস অব পটিয়া-ছনহরা প্রতিনিধিঃ পটিয়ায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। 

আহতরা হলেন হেলাল উদ্দিন, শিউলি আকতার, জামাল উদ্দিন, খতিজা বেগম, বিউটি আকতার, সেলিনা আকতার।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে হেলাল উদ্দিনের হাত ভেঙ্গে যাওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, শনিবার সকাল ৯ টায় পটিয়া উপজেলার ছনহরা ইউপির আহছান আউলিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পটিয়া থানায় ভুক্তভুগী জামাল উদ্দিন বাদী হয়ে একই এলাকার শাহাদাত হোসেন, আজাহার হোসেন, সাদ্দাম হোসেন, আমিন শরিফ, মোঃ মানিক, হোছনে আরা বেগম, খালেদা বেগম সহ অজ্ঞাতনামা ৫/৬জন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, বাড়ির উঠানের মাটি ভরাটকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শাহাদাত হোসেনের নেতৃত্বে লোহার রড, কিরিচ ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটায়।

অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন পটিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ শাহ আলম হাওলাদার।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...