| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ায় গরু চুরি! চোরদের মতবিরোধে গরু ফেরত! নাম প্রকাশে গরুর মালিককে প্রাণনাশের হুমকি

পটিয়ায় গরু চুরি; চোরদের মতবিরোধে গরু ফেরত! নাম প্রকাশে গরুর মালিককে প্রাণনাশের হুমকি; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় গরু চুরি! চোরদের মতবিরোধে গরু ফেরত! নাম প্রকাশে গরুর মালিককে প্রাণনাশের হুমকি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ
 পটিয়া উপজেলার দক্ষিণ ছনহরায় গত ১০ আগস্ট বক্কা সেনের বাড়ীর মৃদুল দে’র প্রায় ৫০ হাজার টাকা মূল্যমানের একটি গরু গভীর রাতে চুরি হয়ে যায়।

জানা যায়, জিয়াউর গ্যাং নামধারী একদল চোরচক্র গরুটি চুরি করে উত্তর ছনহরা ইউসুফের টং প্রকাশ টুর্টের টংয়ে ৪ হাজার টাকা চুক্তিতে ৪ দিনের জন্য রাখে। কিন্তুু ৪ দিন অতিক্রম হওয়ার পর চোর চক্র ইউসুফকে কোন টাকা না দিয়ে গরু নিয়ে যেতে চাইলে ইউসুফ গরুর মালিক মৃদুল কে খবর দেয়। খবর পেয়ে মৃদুল এলাকাবাসীকে নিয়ে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন। গরু নিয়ে আসার পর মৃদুলকে এলাকায় খবরটি প্রচার না করার জন্য একাধিকবার ফোনে ও প্রতিনিধি পাঠিয়ে শাসিয়ে চুপ থাকতে বলে, অন্যথায় প্রাণনাশের হুমকি দেয় গরু চোরের সর্দার এলাকায় ত্রাস সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী জয়নাল । 

এ বিষয়ে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভয়েস অব পটিয়া’কে বলেন, ছনহরার মাদক সম্রাট জিয়াউর রহমান ওরফে চোর জিয়া প্রতিরাতে মদ-ফেন্সিডিল বিক্রির ব্যবসা করে। তার কাছ থেকে মাদক কেনার জন্য পটিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেক খদ্দের আসে। এলাকায় মাতালখ্যাত চোর জিয়া এর আগেও সাঙ্গ-পাঙ্গসহ চুরি-মাদক ব্যবসার দায়ে ইতিমধ্যে কয়েকবার গ্রেফতারও হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী মৃদুল এর সাথে আলাপকালে তিনি জানান, ‘আমি গরুটি উদ্ধার করে নিয়ে আসার পর থেকে আমার উপর জীবন নাশের হুমকি অব্যাহত রয়েছে, আমি আমার প্রাণহানির শংকা প্রকাশ করছি।’
এ ব্যাপারে তিনি স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে অতিসত্বর দোষীদের আইনের কাঠগড়ায় নিয়ে বিচার চান এবং এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন মৃদুল দে। 
অভিযুক্ত জয়নালের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...