![]() |
| পটিয়া পৌরসভার পবিত্র হজ্ব গমনকারীদের সম্মানার্থে সংবর্ধনা ও দোয়া মাহফিল |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া পৌরসভার উদ্যোগে পৌরসভাধীন পবিত্র হজ্ব গমনকারীদের জন্য এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহষ্পতিবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে হজ্বে গমনেচ্ছু অর্ধ শতাধিক নারী ও পুরুষকে পটিয়া পৌরসভা কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। তাদের জন্য আয়োজন করা হয় দোয়া ও মধ্যহ্ন ভোজের।
গতকাল বৃহষ্পতিবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে হজ্বে গমনেচ্ছু অর্ধ শতাধিক নারী ও পুরুষকে পটিয়া পৌরসভা কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। তাদের জন্য আয়োজন করা হয় দোয়া ও মধ্যহ্ন ভোজের।
৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সৈয়দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার পৌর মেয়র হারুনুর রশিদ, প্রধান আলোচক ছিলেন আদালত রোড জামে মসজিদের খতিব মাওলানা হামিদুল হক, বিশেষ অতিথি ছিলেন শাহচান্দ আউলিয়া (রহিঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মোখতার আহমদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ফরিদুল আবছার আমিরী, শিক্ষক মাওলানা নুরুল কবির, বদরুদ্দোজা শাহ আমিরী, হাফেজ আহমদ আল কাদেরী, কাউন্সিলর শফিউল মান্নান আল কাদেরী, ইঞ্জিনিয়ার রূপক সেন, মোঃ শফিউল আলম, মোঃ সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, জোৎস্না আরা বেগম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর সংগ্রাহক জয়নুল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওলানা আবু হুরাইরাহ্, নাত-এ-রাসূল (ﷺ) পরিবেশ করেন মাওলানা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের পরে পৌরসভার পক্ষ থেকে হজ্বে গমনেচ্ছুদের প্রত্যেককে ২৫ সৌদি রিয়াল করে উপহার দেয়া হয়।

মন্তব্য করুন