| | পটিয়ার তাপমাত্রা: --°C
অপরাধ

পটিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়ায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির দায়ে ২০ পিছ ইয়াবাসহ সাদেকুল আলম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক পটিয়া পৌরসদরের তালতলা চৌকি এলাকার নুরুল আলমের পুত্র হয় জানায় পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সাদেকুল আলম অভিনব কায়দায় ইয়াবা বিকিকিনি করে আসছিলো। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটিয়া থানার এস.আই মোঃ হালিম এর নেতৃত্বে একদল পুলিশ সাদেকুল আলমকে পটিয়া পোষ্ট অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। তার শরীর তল্লাশী করে পেটের উপর গাম দিয়ে মোড়ানো অবস্থায় ২০ পিছ ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে পটিয়া থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।

পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে অনেকদিন ধরে বিভিন্ন চলচাতুরীর মাধ্যমে তরুণ-উঠতি বয়সী যুবকরা জমজমাটভাবে ইয়াবা, মদ, গাজা, হিরোইন সহ বিভিন্ন নেশাগ্রস্থ মাদকের ব্যবসা চালাচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন সচেতন জনগণ।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...