| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম

হার্টে ছিদ্রজনিত কারণে অসুস্থ শিশু রবিউলের পাশে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন

হার্টে ছিদ্রজনিত কারণে অসুস্থ শিশু রবিউলের পাশে সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ পটিয়ায় হার্টে ছিদ্রজনিত কারণে অসুস্থ শিশু রবিউল হাসান মুন্নার পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ’। আজ সোমবার (২৯/০১/২০১৮ ইং) বেলা ৩ ঘটিকায় পটিয়া পৌরসদরের রেলওয়ে ষ্টেশন এলাকায় শিশু রবিউলের মা কলি বেগমের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ রাশেদ, পটিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ খাইরুল ইসলাম, সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার সভাপতি মো. বেলাল, সিনিয়র সহ-সভাপতি রয়েল দত্ত, হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আকাশ, দপ্তর সম্পাদক মো. আমানত উল্লাহ সবুজ প্রমুখ।

নেতৃবৃন্দ শিশু রবিউলের চিকিৎসার জন্য বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, শিশু রবিউল পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মো. হারুনের একমাত্র ছেলে। বর্তমানে রবিউলের অবস্থার উন্নতি না হওয়ায় অতিস্বত্বর হার্টের অপারেশন করা জরুরী। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। যার জন্য কমপক্ষে ৫ লাখ টাকার প্রয়োজন। পিতৃহারা একমাত্র সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না মা কলি বেগমের। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনিও সাহায্যের হাত বাড়িয়ে দিন।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ- 
কলি বেগম,
হিসাব নং- ০২০০০১১৫৭১৩১৮,
অগ্রনী ব্যাংক লিমিটেড,
পটিয়া শাখা।
বিকাশঃ- ০১৮৭৯২৬৬৩৩৭ (পার্সোনাল) -এ হিসাবে পাঠানো যাবে।
যোগাযোগের জন্যঃ- ০১৮৮১৬৩৫১৮২।


পটিয়া সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন।
www.facebook.com/VoiceofPatiyaFans

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...