![]() |
| বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পটিয়ায় মানববন্ধন |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসতম হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে পটিয়ায় আজ বৃহষ্পতিবার (১০ অক্টোবর) এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে অংশগ্রহণ করে পটিয়ার সর্বস্তরের সাধারণ ছাত্রসমাজ ও সাধারণ জনগণ।
সমাবেশে উপস্থিতিরা আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিসহ ৩ দফা দাবি উত্থাপন করে প্রধানমন্ত্রী বরাবর পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।
![]() |
সাধারণ শিক্ষার্থীদের ৩ দফা দাবিঃ-
১। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যাকারী ও মদতদাতাদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
২। বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষাজীবনসহ জীবনের নিরাপত্তা প্রদান করতে হবে।,
৩। ছাত্রবীর শহীদ আবরারের মতের পক্ষে ছাত্র ও জনতার সাধারণ আকাঙ্খা অনুযায়ী বাংলাদেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।


মন্তব্য করুন