| | পটিয়ার তাপমাত্রা: --°C
চট্টগ্রাম

মধ্যরাতে পটিয়া বাইপাসে ফের দূর্ঘটনা

মধ্যরাতে পটিয়া বাইপাসে ফের দূর্ঘটনা; পটিয়া; চট্টগ্রাম; পটিয়া বাইপাস, চট্টগ্রাম-কক্সবাজার; মহাসড়ক; Patiya; Chittagong; Chattogram; Patiya Bypass; Chittagong Coxsbazar Highway
মধ্যরাতে পটিয়া বাইপাসে ফের দূর্ঘটনা

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে ফের যাত্রীবাহী একটি বাস সড়কের আইল্যান্ডে উঠে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দূর্ঘটনা কবলিত শ্যামলী পরিবনের বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার মোঃ গিয়াস উদ্দিন জানান, সম্প্রতি যান চলাচলের জন্য খুলে দেয়া পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোডের মাথায় আজ রাত ২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে পড়ে। এর ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...