| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইসলামিক

কুরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ

কুরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ; ঈদ উল আযহা; ঈদ; চামড়া; কুরবানী; গরু; ছাগল; খাসি; উট; ভেড়া; দুম্বা; চামড়া; শিল্প; Cow; Goat; Camel; Sheep; Bakri; Leather; Leather industry; Kurbani; Qurbani; Eid Al Adha; Eid
কুরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আসন্ন কুরবানীর পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবারের কুরবানীর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। 

এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, যা গত বছর ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, যা গত বছরও একই ছিল।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ায় লবণ দেওয়ার বিষয়টিতে গুরুত্বারোপ করতে হবে। সামনে একটি জুমার দিন রয়েছে সেদিন যদি জুমার খুতবায় চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি সম্পর্কে বলা হয়, তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্যসচিব মোঃ মকবুল হোসেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ সহ চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্যরা।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...