ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে রোযা রাখা।
আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমযান মাস।
তিনি আরো জানান, ১৮ এপ্রিল দিবাগত রাতে শবে কদর পালিত হবে।
উল্লেখ্য, চন্দ্র মাসের পঞ্জিকা অনুসারে, ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমযানের শুরু হয়।
আগের দিন মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় সোদি আরবে বৃহস্পতিবার থেকে রোযা শুরুর ঘোষণা আসে।
বাংলাদেশে শুক্রবার ১ম রোযা রাখার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম, সাধনা, সংযমের মাস রমযানের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছেন।

মন্তব্য করুন