| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

ফের মার্চে বাড়লো বিদ্যুতের দাম

বাড়লো বিদ্যুতের দাম, এ মাস থেকেই কার্যকর; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity
মার্চে বাড়লো বিদ্যুতের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আরেক দফা বাড়লো বিদ্যুতের দাম; খুচরায় ৫ শতাংশ বাড়িয়ে মার্চ মাসের জন্য বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করে দিয়েছে সরকার। এর ফলে খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়াবে ৮ টাকা ২৪ পয়সা, যা ফেব্রুয়ারীতে ছিল ৭ টাকা ৮৫ পয়সা। আর জানুয়ারীতে ছিল ৭ টাকা ৪৮ পয়সা।

মার্চ মাসের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে নতুন এই মূল্যহার কার্যকর হবে বলে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। খুচরায় বাড়লেও পাইকারীতে এবার বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। ফেব্রুয়ারীতে পাইকারী বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৭০ পয়সা করা হয়।

দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে গত ২৯ জানুয়ারী (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) সংশোধন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়। সর্বশেষ ৩১ জানুয়ারী গ্রাহক পর্যায়ে দ্বিতীয় দফা দাম বাড়ানোর পর আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সংশোধিত এই আইনের মাধ্যমে তৃতীয় বারের মত বিদ্যুতের দাম বাড়ালো সরকার। 

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...