|
|
| আওয়ামীলীগকে নিষিদ্ধে এত প্রেম-পিরীতি কেন? কর্ণেল অলি আহমদ বীরবিক্রম |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আওয়ামীলীগকে নিষিদ্ধে এত প্রেম-পিরীতি কেন?
প্রশ্ন এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল অলি আহমদ বীরবিক্রমের।
১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস কমিশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির কাছে এ প্রশ্ন করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা
চালানো-দীর্ঘ দেড় দশকের শাসনে গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দায়ে
আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ না করে প্রেম-পিরীতি কেন বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে
প্রশ্ন রেখেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.)
অলি আহমদ বীরবিক্রম।
মন্তব্য করুন