অন্নদাচরণ খাস্তগীর
(জন্ম: ১৮৩০; মৃত্যু: ১৮৯০)
একজন বিখ্যাত চিকিৎসক, সমাজসংস্কারক এবং গবেষণামূলক প্রবন্ধকার।
অন্নদাচরণের আদি নিবাস চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে।
তাঁর বাবা ছিলেন সরকারী উকিল রামচন্দ্র খাস্তগীর।
অন্নদাচরণ কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উত্তীর্ণ হয়ে সরকারী কাজে যোগ দেন এবং মথুরাবৃন্দাবন এবং উত্তর ভারতের নানা জায়গা ঘুরে কলকাতায় আসেন । তিনি কিছুদিন মেডিক্যাল কলেজ শিক্ষকতাও করেন । বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগ্রহে শেষ দিকে হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন।
অন্নদাচরণের কন্যা কুমুদিনী চট্টগ্রামের প্রথম মহিলা স্নাতক। ঊনবিংশ শতাব্দীতে নারীর মুক্তি এবং অধিকার রক্ষা আন্দোলনে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই কাজে তাঁর সহযোগী ছিলেন দুর্গামোহন দাস, গুরুচরণ মহলানবিশ, রজনীনাথ রায়, এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়।
অন্নদাচরণ চিকিৎসক সম্মিলনী নামক একটি মাসিক পত্রিকা (১২৯১ বঙ্গাব্দ - ১২৯৯ বঙ্গাব্দ) সম্পাদনা করতেন । তাঁর রচিত উল্লেখযোগ্য বই হল: মানব জন্মতত্ত্ব, ধাত্রীবিদ্যা, নবপ্রসূত শিশুর পীড়া ও চিকিৎসা, স্ত্রীজাতির ব্যাধিসংগ্রহ, আয়ুবর্ধন, শরীর রক্ষন, পারিবারিক সুস্থতা প্রভৃতি।
রচনাবলী
আরো দেখুন পটিয়ার কৃতি ব্যক্তিত্ব..
Keep updated with us via www.facebook.com/VoiceofPatiyaFans
মন্তব্য করুন