![]() |
| পটিয়া সরকারী কলেজের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর এ.এন.এম. ইউসুফ চৌধুরী |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তি: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া সরকারী কলেজের ইফতার মাহফিল-২০১৫ সম্পন্ন হয়েছে।
শনিবার ১৬ রমজান (০৪ জুলাই) স্থানীয় একটি রেস্তোরায় পটিয়া সরকারী কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এন.এম. ইউসুফ চৌধুরী। এতে কলেজের প্রায় সকল অধ্যাপক এবং প্রভাষকবৃন্দ যোগদান করেন। ইফতার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
![]() |
| পটিয়া সরকারী কলেজের ইফতার মাহফিল |


মন্তব্য করুন