| | পটিয়ার তাপমাত্রা: --°C
ইউনিয়ন

পটিয়ার শ্রীমাই খালে ভাঙন-ব্যাপক ক্ষয়ক্ষতি; তাৎক্ষণিক পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

পটিয়ার শ্রীমাই খালে ভাঙন-ব্যাপক ক্ষয়ক্ষতি; তাৎক্ষণিক পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার শ্রীমাই খালে ভাঙন-ব্যাপক ক্ষয়ক্ষতি; তাৎক্ষণিক পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ টিপু

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে পটিয়ার শ্রীমাই খালের ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 
আজ শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার ছনহরা ইউনিয়নের ভাটিখাইন-ছনহরা সড়কে শ্রীমাই খাল ভেঙে যাওয়ায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট এলাকাবাসী।

এদিকে খালের ভাঙ্গন এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু। এ সময় তিনি বৃষ্টি কমে আসলে শ্রীমাই খালের যে স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়েছে তা জরুরী ভিত্তিতে পুনঃনির্মাণ করে দিবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।

পটিয়ার শ্রীমাই খালে ভাঙন-ব্যাপক ক্ষয়ক্ষতি; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার শ্রীমাই খালে ভাঙন-ব্যাপক ক্ষয়ক্ষতি

জানা যায়, প্রবল বর্ষণে উপজেলার ছনহরা ইউনিয়নের ভাটিখাইন-ছনহরা সড়কের মাঝখানে শনিবার সকাল থেকেই শ্রীমাই খালের ভাঙ্গন সৃষ্টি হয়। 

পটিয়ার শ্রীমাই খালে ভাঙন-ব্যাপক ক্ষয়ক্ষতি; পটিয়ার শ্রীমাই খালের ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত; পটিয়া; চট্টগ্রাম
পটিয়ার শ্রীমাই খালের ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

এতে করে ধানি জমি, মাছ চাষের পুকুর, সবজি ক্ষেত, ঘরবাড়ি ডুবে কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি সাধিত হয়। 

স্থানীয় দেলোয়ার হোসেন জানান, তার ৩০টির অধিক মাছ চাষের পুকুর ডুবে যায়। মোঃ ইদ্রিস নামের এক কৃষক জানান, তার চাষকৃত গুড়াকচু পানিতে ডুবে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশংকায় রয়েছেন তিনি। এছাড়াও পানিতে বিভিন্ন ঘরবাড়ি ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শ্রীমাই খালের ভাঙ্গনে বর্তমানে উপজেলার ছনহরা ইউনিয়নের কয়েকটি গ্রাম পানির নিচে রয়েছে বলে জানান স্থানীয়রা।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...