|
|
বীর মুক্তিযোদ্ধা সগীর মোহাম্মদ স্যারকে ‘গার্ড অব অনার’ প্রদান করছেন
পটিয়ার ইউএনও জনাব মোহাম্মদ রাসেলুল কাদের
|
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ একাত্তরের রনাঙ্গনের সেনানী বীর
মুক্তিযোদ্ধা ঐতিহ্যবাহী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান
শিক্ষক জনাব সগীর মোহাম্মদ স্যারকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা ‘গার্ড অব
অনার’-এর মাধ্যমে বিদায় জানানো হয়।
গতকাল (রবিবার) পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব
মোহাম্মদ রাসেলুল কাদেরের নেতৃত্বে মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করেন
বাংলাদেশ পুলিশের একদল চৌকস সদস্য।
দীর্ঘদিনের কর্মস্থল প্রাণের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রথম
নামাযে জানাযা এবং মরহুমের গ্রামস্থ নাঈখাইন কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয়
নামাযে জানাযার আনুষ্ঠানিকতা শেষে সগীর মোহাম্মদ স্যারকে তাঁর গ্রামের
নাঈখাইনস্থ বাড়িতে দাফন করা হয়।
উল্লেখ্য গত শনিবার রাত ১১.৪০ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী আবদুস সোবহান
রাহাত আলী উচ্চ বিদ্যালয় হতে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে
তিনি তাঁর চার ছেলে, তিন মেয়ে, অসংখ্য ছাত্র, শুভাকাঙ্খি, গুণগ্রাহী রেখে যান।
মরহুম এই বীরসেনানীর প্রতি ভয়েস অব পটিয়া’র পক্ষ থেকে জানাই শশ্রদ্ধ সালাম।
মহান আল্লাহ তাঁর জান্নাতুল ফেরদৌস নসীব করুক। আমীন।


মন্তব্য করুন