| পটিয়ায় গরীব-দুস্থদের মাঝে কেডিএস গ্রুপের ঈদবস্ত্র বিতরণ |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ দেশের শীর্ষস্থানীয় শিল্প ও রপ্তানিকারক গ্রুপ কেডিএস গ্রুপের উদ্যোগে পটিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৪০ হাজার গরীব-দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (০২ জুন) সকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের গ্রামের বাড়ি পটিয়ার জিরি সাঈদাইর এ এসব ঈদবস্ত্র প্রদান করা হয়।
ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার জিরি, কুসুমপুরা, বড়লিয়া, আশিয়া, কাশিয়াইশ ও জঙ্গলখাইন ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষের প্রতিজনকে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হয়।
কেডিএস গ্রুপ চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘যাকাত কোন করুণা নয়, এটি গরীবের প্রাপ্য অধিকার। বিত্তশালীরা যদি দারিদ্র বিমোচনের লক্ষ্যে যাকাত প্রদানে এগিয়ে আসে, তাহলে দেশে আর কোন গরীব থাকবে না।’
মন্তব্য করুন