| | পটিয়ার তাপমাত্রা: --°C
করোনা

ঈদ শপিং না করে নেতা-কর্মীদের গরিবদের অর্থ দেয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদ শপিং না করে নেতা-কর্মীদের গরিবদের অর্থ দেয়ার আহ্বান ওবায়দুল কাদেরের; জাতীয়; আওয়ামী লীগ; ছাত্রলীগ; যুবলীগ; ওবায়দুল কাদের; ঈদ; ঈদ শপিং; ঈদ বাজার; করোনা, করোনা ভাইরাস; কোভিড; কোভিড১৯; স্যানিটাইজার; বিআইটিআইডি; orona; Corona Virus; Covid; Covid19; Sanitizer; Bangladesh Institute of Tropical and Infectious Disease; BITID; IEDCR
ঈদ শপিং না করে নেতা-কর্মীদের গরিবদের অর্থ দেয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের কেনাকাটা না করে গরিব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফখরুল ও বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। 

জীবন-জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এক শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোন ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এ সকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক।গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।

করোনাকালীন পারিবারিক সহিংসতা করোনা বিস্তারে সহায়ক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসকালে পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। এ ধরণের সহিংসতা করোনা বিস্তারে সহায়ক হতে পারে। আমি সকলকে রমজানের এ সময়ে সংযমী ও ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।’ 

স্বাস্থ্যবিধি মেনে চলার চর্চার ক্ষেত্রে জনগণকে আরও কঠোর হতে হবে বলে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যারা ঘরে অবস্থান করছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছেন, তাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মনোবল হারালে চলবে না আমাদের। মাস্ক পরিধান, হাত ধোয়া স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলার যে প্রতিরোধ ব্যবস্থা, তা চর্চায় আমাদের আরও কঠোর হতে হবে।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...