|
| উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ উপকূলে
আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে
মনিটরিং সেল খোলা হয়েছে।
মনিটরিং সেলের হটলাইন নাম্বার 01769010986, 0255029550, 0258153022বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ পটুয়াখালীর কলাপাড়া-খেপুপাড়া উপকূলে আছড়ে পড়তে শুরু করে। রাত আটটা নাগাদ ঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করতে শুরু করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ছানাউল হক মন্ডল জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলে এমনকি ঢাকায়ও দমকা বাতাস রেকর্ড হচ্ছে। ঝড়ের কেন্দ্র এখনও সাগরে। কক্সবাজারে ৭৪ কি.মি প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিত্রাং বড় আকারের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টির প্রভাব অনেক বেশি হতে পারে। এ জন্য তারা তিনটি কারণের কথা বলছে। কারণ তিনটি হলো, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্য।
ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ার থেকে পাঁচ থেকে আট ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন