![]() |
| বাড়ছে বিদ্যুতের দাম |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ নতুন বছরে গ্রাহক পর্যায়ে আরেক দফা বাড়ছে বিদ্যুতের দাম। সম্প্রতি বিদ্যুতের পাইকারী দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধির পর গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ দাম বাড়ানোর জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিকট আবেদন করে বিদ্যুৎ বিতরণকারী ৬টি প্রতিষ্ঠান। সেই সাথে সঞ্চালন চার্জ ১১৭ শতাংশ বৃদ্ধির আবেদন করে পিজিসিবি।
গতকাল রাজধানীতে এ নিয়ে গণশুনানির আয়োজন করে বিইআরসি।
শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘আমাদের কমিশনের মেয়াদ রয়েছে আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত। এ সময়ের মধ্যেই বিদ্যুতের দাম বর্ধিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
শুনানিতে বিইআরসির টেকনিক্যাল কমিটি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বৃদ্ধি করার সুপারিশ করেছে। সেই সাথে সঞ্চালন চার্জ ১৩.৯৯ শতাংশ বৃদ্ধির জন্য বলেছে।
শুনানিতে ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা (ক্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, ‘বিদ্যুতের দাম না বাড়িয়ে সমন্বয় করার অনেক বিকল্প রয়েছে। সারাবিশ্ব ২০২৩ সালকে মূল্যস্ফীতি চ্যালেঞ্জের বছর মনে করছে। এরকম সময়ে বিদ্যুতের দাম বাড়ালে নেতিবাচক অবস্থার তৈরি হবে।’
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের নভেম্বরে বিদ্যুতের পাইকারী দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি।

মন্তব্য করুন