| | পটিয়ার তাপমাত্রা: --°C
জাতীয়

মাস না যেতেই ফের বাড়লো বিদ্যুতের দাম

মাস না যেতেই ফের বাড়লো বিদ্যুতের দাম; বিদ্যুৎ; দাম; বিইআরসি; পিজিসিবি; পিডিবি; পল্লী বিদ্যুৎ; ডেসকো; ডিপিডিসি; নেসকো; ওজোপাডিকো; PGCB; PDB; DPDC; DESCO; REB; WZPDC; Electricity
মাস না যেতেই ফের বাড়লো বিদ্যুতের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ মাস না যেতেই ১৮ দিনের মাথায় ফের গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। গড়ে ১০ শতাংশের বেশি বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, এতে ইউনিট প্রতি দাম বেড়েছে সর্বনিম্ন ৩৯ পয়সা, সর্বোচ্চ ১ টাকা ১৪ পয়সা। নতুন এ দর ফেব্রুয়ারী মাস থেকে কার্যকর হবে। যাতে গ্রাহককে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হবে ইউনিটপ্রতি ০-৫০ ইউনিট পর্যন্ত সর্বনিম্ন ৪ টাকা ১৪ পয়সা,  ৬০০ ইউনিটের বেশি ইউনিটিপ্রতি সর্বোচ্চ ১২ টাকা ৫৩ পয়সা। 


আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস.এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক গেজেটে বিদ্যুতের বর্ধিত এই মূল্যহার জারি করা হয়। 

আইন সংশোধন করে গত ০১ ডিসেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), অধ্যাদেশ, ২০২২’ গেজেট আকারে প্রকাশ করে সরকার। এর মধ্যদিয়ে বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা যায় সরকারের হাতে। যা এত দিন বিইআরসি গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করতো।
দাম বাড়ানোর ক্ষমতা নিজেদের হাতে নিতে গত ২৯ জানুয়ারী (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংশোধন বিল-২০২৩ জাতীয় সংসদে পাস হয়। সর্বশেষ ১২ জানুয়ারী গ্রাহক পর্যায়ে আরেক দফা দাম বাড়ানোর পর ১৮ দিনের ব্যবধানে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) সংশোধিত এই আইনের মাধ্যমে দ্বিতীয়বারের মত বিদ্যুতের দাম বাড়ালো সরকার।

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...