![]() |
| পৌরসভার কাউন্সিলরদের অপসারণ |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের জনস্বার্থে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছিল। একই দিন অপসারণ করা হয়েছিল দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের। তারপর এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামীলীগের পেটোয়াবাহিনীর দমন-পীড়ন-গণহত্যায় আন্দোলন গণবিক্ষোভে রূপ নিলে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, পতন ঘটে টানা সাড়ে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের।
এরপর থেকে আওয়ামীলীগ দলীয় দেশের বেশিরভাগ সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পলাতক রয়েছেন। এতে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা।
জনগণের ভোগান্তি কমাতে এসব দপ্তরের পলাতক প্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার।

মন্তব্য করুন