"তেল" ক্যাটাগরীর সকল আর্টিকেল
তেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সীমাহীন লোডশেডিংয়ে স্থবির পটিয়া, সারাদিনেও মিলছে না বিদ্যুতের দেখা!; পটিয়া; চট্টগ্রাম; বিদ্যুৎ; লোডশেডিং; Electricity; Loadshedding; Patiya; Chattogram
সীমাহীন লোডশেডিংয়ে স্থবির পটিয়া, সারাদিনেও মিলছে না বিদ্যুতের দেখা!

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ সীমাহীন লোডশেডিংয়ে স্থবির পটিয়া, উপজেলার বেশিরভাগ এলাকায় সারাদিনেও মিলছে না বিদ্যুতের দেখা! 

প্রায় শতভাগ আমদানি নির্ভর জ্বালানীর দেশে গ্যাসের তীব্র ঘাটতি, বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম এবং কয়লা আমদানির ক্রমবর্ধমান ব্যয়— সবমিলিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদনে এক গভীর সংকট তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে; লোডশেডিং এর সমবন্টন না হওয়ায় শহর এলাকায় স্বস্তিদায়ক লোডশেডিং হলেও গ্রামাঞ্চলের এর মাত্রা ছড়িয়েছে সীমার বাইরে। 

দেশের ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে পিছিয়ে নেই পটিয়াও, পিডিবির প্রায় ১১ মেগাওয়াট লোড চাহিদার বিপরীতে মিলছে সামান্য মাত্র বিদ্যুৎ। এর প্রভাবে খোদ পটিয়া শহর এলাকা তথা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও দিনের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। এছাড়া পল্লীবিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাবে গ্রামাঞ্চলের আরো বেহাল দশা।

পাওয়ার গ্রীড কোম্পানীর ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের সর্বশেষ তথ্যমতে দেখা যায়, আজ দেশব্যাপী ১৪ হাজার ৩৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলেছে ১২ হাজার ৩২৪ মেগাওয়াট বিদ্যুৎ, এতে লোডশেডিং ছাড়িয়েছে ১ হাজার ৯৩৫ মেগাওয়াটে। 

দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত অবকাঠামো থাকলেও তীব্র জ্বালানী সংকটের কারণে বড় একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বিশেষ করে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েল ও কয়লার আকাশচুম্বী দামের কারণে ৪,০০০ মেগাওয়াটের বেশি সক্ষমতার বিদ্যুতকেন্দ্র অলস অবস্থায় পড়ে রয়েছে। ফলে গ্রামাঞ্চলে বেড়েছে লোডশেডিংয়ের তীব্রতা।
ডলার নয়, নিজস্ব মুদ্রায় ইরান থেকে কেনাবেচা হবে তেল জ্বালানি; বাংলাদেশ; ইরান; তেল; গ্যাস; Bangladesh; Oil; Gas; Iran; Russia; Ukraine; Doller
পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাতে ইরানের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী আলী বাগেরী কানি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ ডলার নয়, নিজস্ব মুদ্রায় ইরান থেকে কেনাবেচা হবে তেল ও জ্বালানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় তেল ও অন্যান্য জ্বালানি আমদানিতে সৃষ্টি হয়েছে ডলার সংকট। এতে সংকটে পড়েছে বাংলাদেশও। তেল ও জ্বালানি সংকট সমাধানে ইরানের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশ সফরে ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রায় লেনদেন ও সংকট সমাধানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। 

ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের হলেও কোন এক অজানা কারণে তা কাঙ্কিত লক্ষ্যে পৌঁছায়নি। আসছে বছরের জানুয়ারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ইরান সফরের মাধ্যমে এ অজানা কারণের বরফ গলবে বলে আশাবাদী ইরান। 

ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরী কানি বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে প্রস্তুত ইরান। আমরা ডলার নয়, নিজস্ব মুদ্রায় তেল-গ্যাস ইত্যাদি কেনাবেচা করতে পরিকর। এতে উভয় পক্ষ লাভবান হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক জোরদারে যেকোন প্রয়োজনে ইরান বাংলাদেশের পাশে থাকবে।’
আসন্ন ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে দুদেশ ঐক্যমতে পৌঁছাবে বলে আশাবাদী ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী।