![]() |
| পটিয়ায় রাস্তা নিয়ে বিরোধ; দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা |
ভয়েস অব পটিয়া-হাইদগাঁও প্রতিনিধিঃ পটিয়ায় বাড়ির চলাচলের একমাত্র রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব হাইদগাঁও ইউনিয়েনের শালিক পাড়ায়।
এ ঘটনার পূর্বে পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতে অভিযুক্ত দয়েল বিশ্বাস বাদী হয়ে সুনিল বিশ্বাস গংয়ের বিরুদ্ধে ২০১১ সালের মিছ মামলা নং-২০৪ দায়ের করলেও গত ০৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মামলার বাদী দয়েল বিশ্বাস ১৫/২০ জন বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ির চলাচলের রাস্তাটি জোর পূর্বক দখল করার পাঁয়তারা চালায় বলে অভিযোগ জানায় বিবাদী সুনিল বিশ্বাস। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় জানায় বিবাদী।
মামলার বিবাদী সুনিল বিশ্বাস ভয়েস অব পটিয়া’কে জানান, ‘আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও মামলার বাদী দয়েল বিশ্বাস আদালতের আদেশ অমান্য করে বাড়ির একমাত্র চলাচলের পথ ২০০ বছরের প্রাচীন রাস্তাটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা চালাচ্ছে। এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তাটির দখল-বেদখল নিয়ে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন ‘

মন্তব্য করুন