| | পটিয়ার তাপমাত্রা: --°C
একাদশ সংসদ নির্বাচন

পটিয়া থানার ওসির প্রত্যাহার চাইলেন বিএনপির এনাম

পটিয়া থানার ওসির প্রত্যাহার চাইলেন বিএনপির এনাম; সংসদ নির্বাচন; চট্টগ্রাম-১২; পটিয়া
পটিয়া থানার ওসির প্রত্যাহার চাইলেন বিএনপির এনাম

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নিরপেক্ষ আচরণ না করার অভিযোগে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহর প্রত্যাহার চেয়েছেন চট্টগ্রাম-১২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির এনামুল হক এনাম। আজ রোববার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। 

এনাম অভিযোগ করেন, ‘তার নির্বাচনী এলাকায় এ পর্যন্ত ৬০ জন নেতাকর্মীকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করেছে। নেমপ্লেট ছাড়া পুলিশের পোশাক পড়া সদস্যরা গিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। গণসংযোগকালে সরকারদলীয় সমর্থকরা হামলা করছে। তিনি আরো বলেন, পটিয়া থানা পুলিশের কাছে এসব অভিযোগ দিলেও তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তাই ওসি নেয়ামত উল্লাহকে প্রত্যাহার করে নিতে হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, ‘আমার থানায় সিসিটিভি আছে। এনাম সাহেব বা তার কোনো নেতাকর্মী অভিযোগ নিয়ে আসেননি। তিনি যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। তার নির্বাচনী অফিসে কিংবা গণসংযোগে কেউ হামলা করেছে বলে আমাদের জানা নেই।’

সংবাদ সম্মেলনে এনাম বলেন, ‘আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে পুলিশ প্রশাসন ও সরকারদলীয় সমর্থকরা একজোট হয়েছে। এলাকায় গণসংযোগ যাতে করতে না পারি, সেজন্য রাতে পুলিশ অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে। ১৫ ডিসেম্বর ইউনিয়ন মেম্বার এম এ হাকিম চৌধুরীসহ ১৭ জন, ১৭ ডিসেম্বর আব্দুল আজিজসহ ২ জন, ১৮ ডিসেম্বর ইয়াছির আরাফাতসহ ৪জন, ১৯ ডিসেম্বর জিয়াউল জক জিয়াসহ ১০জন, ২০ ডিসেম্বর আহসান হাবিবসহ ৪ জন ও ২১ ডিসেম্বর রিপন জাহাঙ্গীরসহ ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, শুধু পুলিশ নয়, সরকারদলীয় সমর্থকরা শান্তির হাট, কমল মুন্সির হাট, বুধপুরা, কোলাগাঁও, বাদামতলী, কুসুমপুরা সহ বেশ কয়েকটি এলাকায় ভাঙচুর চালায়। এসব বিষয়ে ১৮ ও ১৯ ডিসেম্বর জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এর কোনো প্রতিকার পাইনি।’

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...