| | পটিয়ার তাপমাত্রা: --°C
একাদশ সংসদ নির্বাচন

পটিয়ায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মী

পটিয়ায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মী; সংসদ নির্বাচন; একাদশ সংসদ; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মী

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপির আরও ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বিএনপির প্রার্থী এনামের ভাতিজা নাজমুল হক রিপন (৩৬), জসিম উদ্দিন (৪৫), মোহাম্মদ জাবেদ (২৫), জাহেদুল আলম (২০), জসিম উদ্দিন (৪৫), দিদারুল আলম (৩২), আকতার হোসেন (৪৪), মোহাম্মদ হোসেন (৩৫), দিদারুল আলম (৪০), নুরুল আলম (৫৮), মোহাম্মদ শাহেদ (৩০) ও মোহাম্মদ সাদেক (৩২)।

মঙ্গলবার রাতে পুলিশ বিএনপির এসব নেতা-কর্মীদের গ্রেফতার করে। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই ব্রীজ এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি’র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের দু’টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। রাতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তাদেরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একই রাতে জিরি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী পাশার ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অজ্ঞাতনামা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালায় বলে উল্লেখ করা হয়। 

এ ব্যাপারে পটিয়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, গণসংযোগের নামে বিএনপির নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।


সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

মন্তব্য

মন্তব্য করুন

পটিয়া সব দেখুন ›

লোড হচ্ছে...

চট্টগ্রাম সব দেখুন ›

লোড হচ্ছে...